Skip to content

চট্টগ্রামে ৮৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ এলাকা থেকে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌ-বাহিনী। উদ্ধার হওয়া ইয়াবার দাম আনুমানিক ৮৩ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার রাত সাড়ে ৩ টার দিকে নৌ-বাহিনীর অ্যান্টি স্মাগলিং সেলের সদস্যরা অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।

নৌ-বাহিনীর গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার খান মোহাম্মদ শামীম বলেন, ‘বন্দরের বহির্নোঙরের ১ নম্বর বয়া এলাকায় একটি কাঠের নৌকা দেখে সন্দেহ হয়। এসময় নৌ-বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা যাত্রার দিক পরিবর্তন করে পারকি বিচ এলাকায় যায় এবং নৌকাটি ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৫ লাখ পিস ইয়াবা
উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার দাম প্রায় ৮৩ কোটি টাকা।’

তিনি আরো বলেন, ‘দেশের ইয়াবা উদ্ধারের ইতিহাসে এটিই সবচেয়ে বড় চালান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা নৌকাটির মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫