Skip to content

গাজীপুরে বাসে আগুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের তেলিপাড়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহীন আলম জানান, মহানগরের তেলিপাড়া এলাকায় পার্কিং করা শ্রমিকবাহী একটি বাসে ঘুমিয়ে ছিলেন বাসটির চালক ও হেলপার।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত হামলা করে চালক ও হেলপারকে বের করে দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে বাসের ভেতরের বেশ কিছু সিট পুড়ে গেছে। আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫