বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বগুড়া : বগুড়ায় বাবলু এন্টার প্রাইজের একটি চেয়ার কোচে আগুন দিয়েছে দুর্বৃত্তদেরা।
সোমবার ভোর পৌনে ৬টার দিকে শহরের ঠনঠনিয়ায় ঢাকা বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে।
এদিকে দুর্বৃত্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে বাবলু এন্টার প্রাইজের একটি চেয়ার কোচ ঢাকা থেকে যাত্রী নিয়ে বগুড়া শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে। যাত্রী নেমে যাওয়ার পর হঠাৎ করেই একদল দুর্বৃত্ত মোটর সাইকেলে চড়ে এসে কোচটিতে আগুন ধরিয়ে দেয়। বাস স্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দূর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুর্বৃত্তরা ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় বাস স্ট্যান্ডে উপস্থিত যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও কোচটির অধিকাংশ পুড়ে গেছে।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া কোচে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, পুলিশের গুলি বর্ষনের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।
এর আগে রোববার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ীতে একটি মালবাহী ট্রাক এবং মাটিডালিতে একটি সিএনজি চালিত অটোরিক্সায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া রাতভর শহরের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটে।
উল্লেখ্য, গত শনিবার বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে লাঠি মিছিল এবং যেকোন মূল্যে গাড়ী চালানোর ঘোষণার পর যাত্রীবাহী কোচে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।
বগুড়ায় যাত্রীবাহী কোচে আগুন
আপডেট :February 16, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
