Skip to content

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
এখন পর্যন্ত ২.৫ ওভারে ১ উকেটে তাদের সংগ্রহ ৩ রান।
বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
টস জিতে ম্যাথুস বলেন, ‘এটা একটা বড় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং আমরা স্কোরবোর্ডে রান জমা করতে চাই।’
আঙুলের ইনজুরির কারণে এই ম্যাচেও ফিরতে পরেননি শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। তার বদলে অভিষেক হয়েছে আরেক স্পিনার থারিন্ডু কৌশলের।
বিশ্বকাপে এর আগে চারবার সাক্ষাৎ হয়েছে দুই দলের। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে দুটি ম্যাচে। একটি ম্যাচে জয়ে পেয়েছে শ্রীলঙ্কা। অপর ম্যাচটি টাই হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫