স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বর্ধিত ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন চলছে আজ।
তবে ভোর সোয়া ৬টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে পরিবর্তিত এই কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু।
একই সঙ্গে বৃহস্পতিবার সারা দেশে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে বলে জানান তিনি।
ফলে গত রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
বিবৃতিতে বরকতউল্লাহ বুলু বলেন, ‘অবিলম্বে সালাহ উদ্দিনকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করছি। হরতাল শেষে শুক্রবার সারা দেশে তার (সালাহ উদ্দিন) জন্য সব মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার অবরোধ পালন করে আসছে ২০ দলীয় জোট। ফেব্রুয়ারির শুরু থেকেই সাপ্তাহিক ছুটির দুই দিন বাদে প্রতিদিনই হরতাল পালন করে আসছে।
সারাদেশে ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন চলছে
আপডেট :March 18, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
