Skip to content

হ্যাপির মামলায় রুবেলকে অব্যাহতি

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : চিত্রনায়িকা হ্যাপির করা মামলা থেকে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন আদালতের সংশ্লিষ্ট জেনারেল রেজিস্ট্রার (মিরপুর) সেকশনের মো. জিন্নাহ সোমবার দুপুরে জানান, তদন্ত প্রতিবেদন কয়েকদিন আগে জমা দেওয়া হয়েছে। এতে রুবেল হোসেনকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ২৯ মার্চ পুলিশ পরিদর্শক (নারী তদন্ত বিভাগ) হালিমা খান এ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী ১৩ এপ্রিল এ মামলার শুনানি হবে।
মামলার এজাহার থেকে জানা যায়, প্রায় ৮ মাস আগে রুবেলের সঙ্গে হ্যাপির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বশেষ গত বছরের ১ ডিসেম্বর রুবেল হ্যাপির ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এ সময় হ্যাপি তাকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে যান রুবেল।
এ ঘটনার পর ওই বছরের ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং-৩৭) নাজনীন আকতার হ্যাপি (১৯) বাদী হয়ে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫