Skip to content

সারাদেশের পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) সকাল নয়টার দিকে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপরই সদর দফতর থেকে পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দফতরের মিডিয়া শাখা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা বলেন, কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের পুলিশ সদস্যদের বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ করে এ রায়ের সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে তাদের এলাকায় বাড়তি নজর দেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে কামারুজ্জামানের রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার ও যেকোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থায় দেখা গেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব), গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকে পুলিশ সদস্যদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫