Skip to content

জনকণ্ঠ সম্পাদককে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বহুতল ভবনের নকশা জালিয়াতির মামলায় গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে সাতদিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন মাসুদ। খালাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আপিলের অনুমতি দিয়ে সোমবার (২৮ মার্চ) এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ।

২০০৭ সালের ৯ আগস্ট রাজধানীর মালিবাগে বহুতল ভবনের নকশা জালিয়াতির অভিযোগ এনে মামলাটি দায়ের করে দুদক।

২০০৮ সালে জনকণ্ঠ সম্পাদককে বিশেষ জজ আদালত সাত বছরের সাজা দেন। এ রায়ের বিরুদ্ধে মাসুদের আবেদন গ্রহণ করে ২০১০ সালের ২৩ মে হাইকোর্ট তাকে খালাস দেন।

হাইকোর্টের এ খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। সোমবার আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে মাসুদকে সাতদিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫