Skip to content

সুন্দরবনে আগুন

স্টাফ রিপোর্টার ॥

বাগেরহাট: সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুন লেগেছে।

রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে আগুন অনেকটাই নিভে গেছে। তবে কিছু কিছু স্থানে আগুনের ফুলকি রয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি জানান, সন্ধ্যায় লাগা আগুন বনের এক থেকে দেড় একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সকালে বন বিভাগ ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। যাতে আগুন ছড়াতে না পারে সেজন্য বনের মধ্যে ফায়ার লাইন কাটা হচ্ছে।

ওই এলাকায় গাছপালা কিছুটা কম বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের মোড়েলগঞ্জ স্টেশন অফিসার স্বপন কুমার ভক্ত জানান, বনজীবীদের ফেলা জ্বলন্ত কিছু থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫