Skip to content

গভর্নিং বডির ব্যবস্থা রেখে বেবিচক আইনের খসড়া

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গভর্নিং বডি সংযুক্তির মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে দীর্ঘ সময় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ১৯৮৫ সালের অধ্যাদেশটি পরিমার্জন করে কিছু সংযোজনসহ আইনটি করা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে গভর্নিং বডি করে ট্রাফিকিং ব্যবস্থাপনাকে শক্তিশালী করা। পাশাপাশি আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা তৈরি করার নির্দেশনা রয়েছে এই আইনে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫