Skip to content

লক্ষ্মীপুরে ৪০ মণ জাটকা জব্দ, ৪ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ট্রাকবোঝাই ৪০ মণ জাটকাসহ চারজনকে আটক করেছে পুলিশ ও মৎস বিভাগ।

সোমবার (২৮ মার্চ) ভোরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে, দুপুরে আটক চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ভোলা জেলার বাসিন্দা নিরব ও ইব্রাহিম এবং দিনাজপুর জেলার কামাল ও রশিদুল ইসলাম।

পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, সদর উপজেলা মজুচৌধুরীর হাট ঘাট থেকে জাটকা বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। পথে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জাটকাসহ চারজনকে আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান জানান, আটক চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা ও গরিব-অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫