Skip to content

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর মহানগরের মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সোমবার (০৪ এপ্রিল) দিনগত রাতের পৃথক সময়ে দুর্ঘটনা দু’টি ঘটে।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, মহানগরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।

অপরদিকে বোর্ডবাজার এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

মরদেহ দু’টি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫