Skip to content

কাপাসিয়ায় ব্যাটারি নিয়ে পালানোর সময় আটক ৫

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় গ্রামীণফোন মোবাইল টাওয়ারের ৪৮ পিস ব্যাটারি ও মালামাল নিয়ে পালানোর সময় পিকআপ ভ্যানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৪ এপ্রিল) সকালে কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন পাবনার সাথিয়া এলাকার আমিনুল (৩৬), ভোলা সদর এলাকার ফারুক (২২), পারভেজ (২৫), কুমিল্লার হোমনা এলাকার সাইদুল ইসলাম (২০) ও সুমন (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাপাসিয়ার টোক এলাকা থেকে পিকআপ ভ্যান যোগে গ্রামীণফোনের দু’টি টাওয়ারের ৪৮টি ব্যাটারি ও মালামাল নিয়ে পালানোর সময় স্থানীয়রা তদের ধরে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের গণপিটুনিতে আহত হওয়ায় আটকদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫