Skip to content

রিজভীকে সাত দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: কপি পাওয়ার ৭ দিনের মধ্যে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদকে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রিজভীকে কেন নতুন পাসপোর্ট প্রদান করা হবে না, তা জানতে চেয়ে গত ৭ জুন রুল জারি করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

এ বিষয়ে আগে জারি করা রুল ‘যথাযথ’ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫