Skip to content

আজ মুক্তি পাচ্ছেন মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার ॥
অবশেষে জামিনে মুক্তি পেতে যাচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ তিনি জামিনে মুক্তি পাবেন বলে জানিয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগার-২-এর জেলার নাশির আহমেদ।

জানা যায়, তার জামিনের কাগজপত্র ইতোমধ্যে কাশিমপুর কারাগার পৌঁছেছে। কারা কর্তৃপক্ষ সেটি যাচাই-বাছাই করে দেখছে। যাচাই-বাছাই করে কাগজপত্র সঠিক হলে আজই জামিনে মুক্তি পাবেন মাহমুদুর রহমান।

এ বিষয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার-২-এর জেলার নাশির আহমেদ বলেন, তার জামিনের কাগজপত্র সঠিক থাকলে আজই জামিনে মুক্তি পাবেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫