Skip to content

এফবিসিসিআইর নির্বাচনে শমী কায়সার

বিনোদন ডেস্ক ॥
একজন অভিনেত্রী হিসেবে সফল শমী কায়সার। পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও তার সাফল্য অসামান্য। এবার সেই ব্যবসায়ীদের নির্বাচনেই অংশ নিচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন শমী কায়সার। সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্যপরিষদের প্যানেল থেকে নির্বাচন করবেন তিনি। এই প্যানেলের সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমান কমিটির প্রথম সহসভাপতি। রাজধানীর পূর্বাণী হোটেলে বৃহস্পতিবার  বিকালে এই প্যানেল ঘোষণা করা হয়। চেম্বার থেকে ১৮ জন ও এসোসিয়েশন থেকে ১৮ জন করে প্রার্থী দিয়েছে এই প্যানেল। আগামী ১৪ই মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫