বিনোদন ডেস্ক ॥
ভারতের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ এখন ঢাকায়। তিনি আজ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে ‘ইসমাত আপা কে নাম’-এর মঞ্চায়নে অংশ নেবেন। নাটকটিতে তার সঙ্গে আরো থাকছেন স্ত্রী রতœা পাঠক শাহ ও মেয়ে হিবা শাহ। এ অনুষ্ঠানে পারফর্মের আগে নাসিরুদদ্দিন শাহ বেশ কয়েকটি ঘরোয়া অনুষ্ঠানেও অংশ নেন। আর সেরকমই একটি অনুষ্ঠানে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে একফ্রেমে বন্দি হন নাসিরুদ্দিন শাহ। আর সে সময় সংগীত ও অভিনয় জগতের এই দুই তারার মধ্যে যেন পৃথিবীর সমস্ত আলো ভর করেছিল। বেশ কিছু সময় তারা একসঙ্গে কাটান। কথা বলেন। রুনা লায়লা নিজেদের একটি ছবি ফেসবুকেও পোস্ট করেন। আর সেখানে তিনি লিখেন, আজকের ডিনার অসাধারণ নাসিরুদ্দিন শাহ জির সঙ্গে। সঙ্গে ছিলেন রতœা পাঠক জি। বেশ উপভোগ করেছি সময়টা। এদিকে রুনা লায়লার পর একই ডিনারে হাজির হয়েছিলেন আরেক জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীরও। সেখানে তিনিও নাসিরুদ্দিন শাহ ও তার স্ত্রী রতœা পাঠকের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন। আঁখি নিজের ফেসবুকে সেই সুন্দর মুহূর্তের ছবিও পোস্ট করেছেন।
এক ফ্রেমে রুনা লায়লা-নাসিরুদ্দিন শাহ
আপডেট :April 21, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
