বাংলাভূমি ডেস্ক ॥
কক্সবাজারের চকরিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নোয়াপাড়ায় এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফরহাদ নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ফরহাদ উপজেলার শাহারবিল ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।
ঈদগাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খালেকুজ্জামান জানান, ভোরে রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকা থেকে একটি পিকআপে সাতটি গরু নিয়ে ডাকাতেরা চট্টগ্রামে যাচ্ছে- এমন খবরে টহল পুলিশ তাদের পিছু নেয়। বন্দুকযুদ্ধের সময় গুলিতে ডাকাতদের পিকআপ ভ্যানে থাকা সাতটি গরুর মধ্যে একটির মৃত্যু হয়।
পুলিশকে দেখে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ফরহাদ নিহত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
