স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি সংগঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক শরীফ আহাম্মেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দৈনিক গণমুখের সম্পাদক ও প্রকাশক মো. আমজাদ হোসেনকে সভাপতি ও দৈনিক আজকের জনতার নির্বাহী সম্পাদক শাহ সামসুল হক রিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ওই কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাপ্তাহিক ভাওয়ালের প্রকাশক মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ দৈনিক গণমুখের বার্তা সম্পাদক মো. মিল্টন খন্দকার, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক বাংলাভূমির সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলাম আজহার, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক সাপ্তাহিক বাংলাভূমির প্রধান সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম লিটন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মো. লাবীব উদ্দিন।
কার্যনির্বাহীর সম্মানিত সদস্যরা হলেন দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহাম্মেদ শামীম, সাপ্তাহিক গাজীপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক এনামুল হক, দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, দি ডেইলী নিউজ টুডের গাজীপুর প্রতিনিধি এমএ ফিরোজ লাভলু ও দৈনিক খবরের গাজীপুর জেলা প্রতিনিধি মো. রুহুল আমিন সজিব।
এ সময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের গাজীপুর সংবাদদাতা মুকুল কুমার মল্লিক, আমাদের সময়ের গাজীপুর প্রতিনিধি অনিল, দৈনিক জনসংবাদের স¤পাক এম মাহফুজুল হক, সাপ্তাহিক ঘটনার আড়ালের সম্পাদক ও প্রকাশক মো. জানে আলম, সাপ্তাহিক বাংলাভূমির বার্তা সম্পাদক আঃ হান্নান, সাংবাদিক বেলাল হোসেন, মো. শাহীন গাজী, মো. মাসুদ রানা, আব্দুল মালেক প্রমুখ ।
