Skip to content

আবারও ইনজুরিতে ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক ॥

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বড় এক ধাক্কা খেলো শ্রীলঙ্কা। কাফ ইনজুরিতে পড়ায় শনিবার নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হচ্ছে না লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ৩০ বছরে পা রাখতে যাওয়া ম্যাথিউজ মাংসপেশী শক্ত ও ব্যথা অনুভব করছেন। মেডিকেল দল তার তার মাংসপেশীতে কিছু সমস্যা পেয়েছেন।

এসএলসি এক বিবৃতিতে জানায়,‘ আগামী কয়েক দিন ম্যাথিউজকে সুস্থ করে তোলার প্রচেষ্টা চালানো হবে। তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে খুব সম্ভবত মাঠের বাইরে থাকতে হবে।’

গত জানুয়ারিতে এ ইনজুরির কারণেই দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথেই দেশে ফিরতে বাধ্য হন লংকান অধিনায়ক। দীর্ঘ পাঁচ মাস পর ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেন ম্যাথিউজ। শ্রীলঙ্কায় এক সপ্তাহের অনুশীলন ক্যাম্পে অংশ নেয়ার পর ৫০ ওভারের এ ইভেন্টে ম্যাথিউজকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫