Skip to content

উষ্ণতা ছড়ালেন সানি

বিনোদন ডেস্ক ॥
সুলতান মির্জা হয়ে পর্দায় এসেছিলেন অজয় দেবগন। যেরকম মেজাজে তিনি রূপালী পর্দা শাসন করেছিলেন তাতে মন্ত্রমুগ্ধ ছিল দর্শক। খানিকটা সে ছায়া নিয়েই ফের গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি মুক্তি পেল তার ‘বাদশাহো’ ছবির টিজার। মিলন লুথারিয়ার এ ছবির প্রেক্ষাপট জরুরি অবস্থা। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক নির্দেশেই সারা দেশে তৈরি এক অস্থির পরিস্থিতি। এ সময়ই এক রাজ্য থেকে অন্য রাজ্যে সোনা বয়ে নিয়ে যেতেন সেনারা। আর তাদের চোখের সামনেই তা লুট করত ছয় গ্যাংস্টার। ছবির কাহিনী মোটামুটি এরকমই, ইঙ্গিত মিলল টিজারে। ছয় গ্যাংস্টারের জীবনই এ ছবির উপপাদ্য। এই ভূমিকায় দেখা যাবে, অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়ানা ডিক্রুজ, এশা গুপ্তা, বিদ্য জামওয়াল ও সঞ্জয় মিশ্রকে। টিজারে তাদের লুকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরিচালক। তবে এ টিজারের তুরুপের তাস নিঃসন্দেহে সানি লিওন। ছবিতে যে তাকে দেখা যাবে, এর আগে তা ঘুণাক্ষরেও জানা যায়নি। যদিও ইমরান হাশমির সঙ্গে রগরগে দৃশ্যের মাধ্যমে টিজারেই উষ্ণতা ছড়িয়েছেন সানি। এরই মধ্যে এ টিজারের মাধ্যমে নতুন করে আলোচনায়ও এসেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫