Skip to content

মার্কিন বিমান হামলায় ১৫০ আইএস সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক ॥

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ১৫০ সদস্য নিহত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার (২০ জানুয়ারি) সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর সহায়তায় মার্কিন নেতৃত্বাধীন জোট পূর্ব সিরিয়ার আল সাফাহ শহরের কাছে আইএসের ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। আন্দোলনের জন্য ওই স্থানে বহু সংখ্যক আইএস সদস্য জমায়েত হয়েছিল বলে জানা যায়।

জোটের একজন মুখপাত্র রায়ান ডিলন সংবাদ মাধ্যমকে জানান, এক সপ্তাহেরও বেশি সময় ধরে একাধিক গোয়েন্দা বিভাগের নজরদারির পর এ হামলা চালানো হয়। সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী এক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতা করেছে।

আফরিনে তুর্কি অভিযানের সঙ্গে আইএস বিরোধী জোট পরিচালনার কোনো সম্পর্ক নেই বলে জানায় মার্কিন সামরিক বাহিনী।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫