Skip to content

চীন আক্রমণ করতে পারে, আশঙ্কা তাই প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক ॥
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তার দেশের ওপর চীনের আক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এবং চীনের সামরিক হামলার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তাইওয়ানের আশেপাশে চীনের ক্রমবর্ধমান সামরিক মহড়ার প্রেক্ষিতে তাই প্রেসিডেন্ট গত মঙ্গলবার এমন আশঙ্কা ব্যক্ত করেন। স্পুটনিক

তাইওয়ানের একটি টেলিভিশনে প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন বলেন, কেউ চীনের আক্রমনের আশঙ্কা উড়িয়ে দিতে পারে না। আমাদের দেখতে হবে তাদের নীতি নির্ধারকরা যুক্তিসঙ্গত কি না। যখন তাইওয়ানের সরকার চীনের পক্ষ থেকে চাপ বা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে তখন তা প্রতিরোধের উপায় খুঁজে বের করতে হবে। এটা খুবই জরুরি।

আরেক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন বলেন, চীনের এধরনে তৎপরতার মুখে তার দেশ সতর্ক রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এবং সেনাবাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে। গত ডিসেম্বরে তাইওয়ানের আশে পাশে চীনা জঙ্গি বিমান বেশ কয়েকবার উড্ডয়ন করে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫