Skip to content

জাফর ইকবালের নিরাপত্তার ত্রুটি ছিলো না

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশ বরেণ্য শিক্ষাবিদ, লেখক, বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (০৪ মার্চ) রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় অবস্থিত নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, জাফর ইকবালের নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না, ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না। হামলাকারী ধরা পড়েছে তার কাছে হামলার বিষয়ে জানতে পারবো।

‘যতটুকু জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের পাশেই তার একটা কম্পিউটারের দোকান ছিলো। সে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তার কাছে হামলার মোটিভ জানতে পারবো’।

কোনো উগ্রবাদী গোষ্ঠী হামলা চালিয়েছে কি-না? জানতে চাইলে তিনি বলেন, এজন্য আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তার জবানবন্দি নিয়ে নেই। কেন বা কারা এই হামলা করেছে জানতে পারবো।

অতীতের বিভিন্ন হুমকির বিচার না হওয়াতেই এ হামলা কি-না? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব হুমকির বিচার হচ্ছে, সব হত্যার ঘটনায় চার্জশিট হয়েছে। শুধুমাত্র একটা হত্যার ঘটনায় এখনো চার্জশিট হয়নি সেটি আপনারা জানেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছাত্র না হওয়া সত্ত্বেও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে? জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি তদন্তাধীন, আমরা তদন্ত করে দেখছি। তারপর বিস্তারিত জানা যাবে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫