Skip to content

‘জাফর ইকবাল সজ্ঞান ও আশঙ্কামুক্ত আছেন’

বাংলাভূমি ডেস্ক ॥

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা।

রোববার (০৪ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে সিএমএইচে আয়োজিত এক ব্রিফিংয়ে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের কনসালট্যান্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মোহা. মুজিবুর রহমান একথা জানান।

তিনি বলেন, শনিবার রাতে হাসপাতালে আনার পর জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে তিনি সজ্ঞান ও আশঙ্কামুক্ত রয়েছেন।

তার মাথায় চারটি, পিটে ও হাতে একটি করে আঘাত রয়েছে বলে জানিয়েছেন মেজর জেনারেল মোহা. মুজিবুর রহমান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি এখন স্বাভাবিক রয়েছেন। তার মানসিক অবস্থা ভালো। চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করছেন তিনি। তবে এই মুহূর্তে চিকিৎসার স্বার্থে দর্শনার্থী না যাওয়া ভালো।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, সিএমএইচ এর চিফ সার্জন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান, নিউরো সার্জন কর্নেল মু. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে ড. জাফর ইকবালের ওপর হামলা চালায় এক যুবক।

পরে তাকে তাৎক্ষণিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে আনা হয়

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫