Skip to content

মেয়ের জড়তা কাটিয়ে দিলেন গৌরি খান

বিনোদন ডেস্ক ॥

বলিউড কিং শাহরুখ খান ও গৌরি খানের কন্যা সুহানা খান সম্প্রতি প্রাপ্তবয়স্কদের তালিকায় যুক্ত হলেন। তারকা সন্তান হিসেবে তার জনপ্রিয়তা অনেক। সম্প্রতি সুহানার কলেজে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। সেখানে মেয়ের সঙ্গে অংশগ্রহণ করেন শাহরুখ স্ত্রী গৌরি খান ।

জানা গেছে, সুহানা ঐদিন কলেজের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তবে, তার অভিব্যক্তিতে একটু জড়তা প্রকাশ পায়। সে একটু লাজুক হয়ে পড়ে। তখন তার মা গৌরি খান মেয়েকে জড়িয়ে ধরেন এবং জড়তা কাটিয়ে মনোযোগের সাথে এগিয়ে যেতে বলেন।

শাহরুখ কন্যার পরনে ছিলো রুপালি রংয়ের পোশাক । অপরদিকে গৌড়ি খান একটি বেসামরিক জ্যাকেট ও টিশার্ট পরে উক্ত অনুষ্ঠানে যান। অনুষ্ঠানের একপর্যায়ে মা মেয়ে একান্তভাবে বেশকিছু ছবি তুলেন। ছবিগুলো দেখার পর শাহরুখ খান সেখান থেকে একটি ছবি তার সামাজিক যোগাযোগ সাইটে প্রকাশ করেন।

ছবিটির শিরোনামে শাহরুখ লিখেন, ‘পড়ার ভিতরে লাইট চলে আসলো। লাইফ ডাসনট কাম উইথ আ ম্যানুয়াল, লাইফ কামস উইথ আ মাদার ও এরপর তাদের এই ছবিটা! সত্যিই তাই নয়! আপনার মতামত কি!?’

গৌড়ি খান পাঞ্জাবের একটি ব্রাহ্মণ পরিবারের কন্যা। তিনি ১৯৭০ সালে ০৮ অক্টোবর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে কিং খানের সাথের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি প্রাক্তন কাস্টিউম ডিজাইনার ও ভারতের একজন নারী চলচ্চিত্র প্রযোজক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫