Skip to content

কালীগঞ্জে মহিলা কাউন্সিলরকে হুমকি

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কালীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি আমিরুন নেছাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেয়ার হুমকি প্রদান করেছে স্থানীয় রাজমিস্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি কালীগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন। কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. দ্বীন ইসলাম মহিলা কাউন্সিলরের সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ২০১৩ সালে মহিলা কাউন্সিলর আমিরুন নেছা কালীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড দুর্বাটি গ্রামে নতুন বাড়ি নির্মাণের সময় রাজমিস্ত্রী হিসেবে কাজের দায়িত্ব নেয় স্থানীয় রাজমিস্ত্রী মো. খোকন মিয়া। কিন্তু বাড়ির সম্পূর্ণ কাজ শেষ না করে খোকন মিয়া বিদেশ চলে যায়। তিন মাস বিদেশ থেকে খোকন দেশে ফিরে আসে। দেশে আসার প্রায় ৫ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর গত ২/৩ মাস যাবত খোকন স্থানীয় কিছু লোকের সাথে বলতে থাকে সে কাউন্সিলরের নিকট কাজের বাবদ টাকা পাওনা রয়েছে। গত বুধবার সকালে খোকন কাউন্সিলরের বাড়িতে গিয়ে পাওনা টাকা দাবি করেন। তখন কাউন্সিলর তার নিকট কোনো টাকা-পয়সা খোকন পাওনা নেই বলে সে জানায়। যদি টাকা পাওনা থাকে তবে কাগজপত্র বা প্রমাণ থাকলে তা দেখাতে বলে। এতে রাজমিস্ত্রী মো. খোকন মিয়া উত্তেজিত হয়ে কাউন্সিলরকে অকথ্য ভাষায় বকাঝক্কা করতে থাকে এবং দেখে নেয়ার হুমকি প্রদান করে চলে আসে। বৃহস্পতিবার সকালে মহিলা কাউন্সিলর ও কালীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি আমিরুন নেছা জীবনের নিরাপত্তা চেয়ে ও হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। সাধারন ডায়রি নং ১৯২
এই সংক্রান্ত বিষয়ে মহিলা কাউন্সিলর আমিরুন নেছা বলেন, দুর্বাটি গ্রামের রাজমিস্ত্রি খোকন মিয়া আমার বাড়ির নির্মাণ কাজ ফুটে করে দিবে বলে কাজ শুরু করে। কাজের অধিক টাকা নিয়ে কাজ শেষ না করে ২০১৩ সালে সে বিদেশ চলে যায়। সে বিদেশ থেকে দেশে ফিরেছে ৫ বছরের অধিক সময় হয়েছে। আমার কাছে টাকা পাওনা রয়েছে এতোদিন সে তা বলেনি। বুধবার সে বাড়িতে এসে আমার নিকট টাকা পাওনা দাবি করে অকথ্য ভাষায় বকাঝক্কা করতে থাকে এবং দেখে নেয়ার হুমকি প্রদান করেছে। সে ৪/৪/১৩ ইং তারিখে কাজের শেষ বিল নেয় ১৩ হাজার টাকা।
অভিযুক্ত খোকন মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলে সে রিসিভ করে কোনো কথা বলেনি। তাই তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫