Skip to content

কালীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পৌর একাদশের জয়লাভ

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় কালীগঞ্জ পৌর একাদশ ৩-০ গোলে বক্তারপুর ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করেছে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর একাদশের পক্ষে শামীম ২টি ও পিয়াল ১টি করে গোল করেন। কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) খান মো. আবুল কাশেম পিপিএম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু ইউসুফ, কালীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, কালীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি আমিরুন নেছা প্রমুখ।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫