বাইজিদ আহাম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের এই ম্লোগানকে সামনে নিয়ে সরকারের নানা মূখী উন্নয়ন প্রকল্প তুলে ধরতে এক ব্যতিক্রম উদ্দ্যোগ নিয়েছে পলাশ উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের প্রধান দেয়াল জুড়ে আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-।
পরিষদের প্রধান ফটকের ১০০ মিটার দেয়াল জুড়ে লাগানো হয়েছে ৩৮টি আলোক চিত্র। চিত্র গুলোতে রয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, সমুদ্্র বিজয়, আইটিসি পার্কসহ শিক্ষা, নারী উন্নয়ন, কৃষি উন্নয়ন ও বিদ্যুক্ষেত্রের সাফল্যের চিত্র। পাশাপাশি রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, রয়েছে দেশের পর্যটন এলাকার বিখ্যাত কিছু স্থানের দৃশ্য। এছাড়া রয়েছে নরসিংদীর প্রতœতাত্ত্বিক স্থান, তাঁত ও কৃষিতে সাফল্যসহ জেলার বৃহৎ কিছু শিল্প প্রতিষ্ঠানের ছবি। উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রম উদ্যোগ দৃষ্টি কেড়েছে স্থানীয়দের মাঝেও। প্রতিদিনই সন্ধ্যা ঘনিয়ে আসলে দূর দুরান্ত থেকে অনেকেই এই দৃষ্টি নন্দন দৃশ্য দেখতে ছুটে আসছেন পরিষদের সামনে।
গত কয়েকদিন আগেও সন্ধ্যা ঘনিয়ে আসলে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ত যে পরিষদ প্রাঙ্গণ। আলোকচিত্রের ফলে তা এখন আলোয় আলোকিত। মনোমুগ্ধকর এই আলোকচিত্র গুলো দেখতে অনেকেই ভীড় জমায় পরিষদ প্রাঙ্গণে।
পরিষদের পাশে বসবাসরত মোঃ শহিদুল ইসলাম গাজী নামে এক ব্যক্তি জানান, পরিষদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছে তা এসব আলোকচিত্রের মধ্য দিয়ে প্রকাশ পায়। সন্ধ্যার পর যখন চিত্র গুলো আলোয় জ্বলে উঠে তখন মনে হয় এটি যেন একটি খোলামেলা জাদুঘর। এই রাস্তা দিয়ে যাতায়াতরত অনেকেই কিছুটা সময়ের জন্য হলেও এখানে দাঁড়িয়ে থেকে আলোকচিত্র গুলো দেখে যাচ্ছে।
পরিষদের সামনে আলোকচিত্র গুলো দেখতে আসা রুহুল আমিন নামে এক পথচারি জানান, আলোচিত্র গুলো সত্যিই মনোমুগ্ধকর। এরকম দৃশ্য আগে কোথাও দেখিনি। প্রতিটি চিত্রের মাঝে দেশের উন্নয়ন ও সুন্দর্য্য প্রকাশ পেয়েছে।
পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জানান, পলাশ উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করার জন্য পলাশের এমপি কামরুল আশরাফ খান পোটন কাজ করে যাচ্ছেন। দেশে এই প্রথম পলাশ উপজেলা পরিষদের দেয়াল জুড়ে বাংলাদেশকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যা ইতিমধ্যে অনেকের দৃষ্টি কেড়েছে।
ব্যতিক্রম এই উদ্যোগের বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, আমাদের দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। আলোচিত্র গুলো স্থাপনের ফলে সাধারণ জনগণ দেশের অগ্রযাত্রা গুলো উপলব্ধি করতে পারবে। আগামি কয়েকদিনের মধ্যে আলোকচিত্র গুলো আনুষ্ঠানিক ভাবে স্থানীয় এমপি ও জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করবেন।
পলাশে আলোকসজ্জা দিয়ে সরকারের উন্নয়ন চিত্র প্রদর্শণ
আপডেট :September 15, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
