কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ছালমা আক্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীমা নাছরিন শিখা। সকাল ১০টায় সম্মেলনের উদ্ধোধন করেন বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
আওয়ামীলীগ নেতা মরহুম খালেদ খুরমের বাসভবনের সামনের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সিজনি শিউলি, কার্যনির্বাহী সদস্য নাসিমা সাফি শোভা, জেনিফার ফেরদৌস, সাবিনা ইয়াসমিন আকন্দ, সুমাইয়া আক্তার বন্যা, গাজীপুর যুব মহিলালীগের আহবায়ক শর্মিলি দাস মিলি, গাজীপুর জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওন, উপজেলা মহিলালীগের সভাপতি রওশনারা সরকার, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা রুহিতা, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রউফ দর্জি, ছাত্রলীগ সভাপতি আবদুল কাইয়ুম ভূইয়া প্রমুখ।
কাপাসিয়ায় যুব মহিলা লীগের সম্মেলন সভাপতি ছালমা, সম্পাদক শিখা
আপডেট :September 15, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
