Skip to content

হাইকোর্টে শহিদুল আলমের জামিন আবেদন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিচারিক আদালতে খারিজের পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলম হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। পরে আদালত বুধবারের (১৯ সেপ্টেম্বর) কার্যতালিকায় আবেদনটি রাখার আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস শহিদুলের করা জামিন আবেদন নাকচ করে দেন।।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গত ৫ আগস্ট শহিদুল আলমকে বাসা থেকে নিয়ে যাওয়ার পর ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট রিমান্ডে নেয় পুলিশ। এ মামলায় গত ৬ আগস্ট সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫