Skip to content

পবিত্র আশুরা উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥
হোসনি দালানের অনুষ্ঠানকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। এরপরেও কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিনসহ পুলিশের পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তা রক্ষার কাজ করবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার বেলা ১১ টায় ডিএমপি আয়োজিত রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কমিশনার এসব তথ্য জানান।

তিনি বলেন, তাজিয়া মিছিলে যে নিশান ব্যবহার করা হবে তা যেন ১২ ফুটের বেশি বড় না হয় সেজন্য বলা হয়েছে। বেশি হলে রাস্তায় ইউটিলিটি সার্ভিসের তারগুলো নষ্টের আশঙ্কা থাকে। ঢাক ঢোল, বাদ্যযন্ত্র, উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো যাবে না। মিছিলে ছুরি, কাচি, লাঠি, ইত্যাদি কোনো কিছু ব্যবহার করা যাবে না। মিছিলে মাঝপথে কেউ প্রবেশ করতে পারবে না। আশুরা উপলক্ষে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। পুরো মিছিলের দুই দিকে পুলিশ বেস্টনি দেওয়া থাকবে। নাশকতা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি যেসব রুটে মিছিল যাবে ওইসব রুটের রুপটপ নিরাপত্তাও নিশ্চিত করূ হবে।

কমিশনার বলেন, আশুরার মিছিলকে ঘিরে রাস্তায় হকার বা মেলা বসতে পারবে না। ব্যাগ, ছুরি, ধাতব পদার্থ ও তরবারি কেউ নিতে পারবে না। পাঞ্জা মেলানোর সময় শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হয়ে থাকে। সেই শক্তি প্রদর্শন এবার নিষিদ্ধ করা হয়েছে।

ইমাম বাড়ায় মিছিলের আগের রাতে মিলিত হওয়ার সময় অনেকে আগে দৌড়ে প্রবেশ করতো। এবার সেটি পারবে না। প্রত্যেককে আর্চওয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫