Skip to content

কাপাসিয়ায় হিজাব পড়ার অপরাধে এইচএসসি পরীক্ষার্থীর খাতা নিলেন শিক্ষক

আকরাম হোসেন রিপন
গাজীপুর: আজ বৃহস্পতিবার কাপাসিয়া ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে কক্ষ নং-২০১ পৌরনীতি ২য়পত্র পরীক্ষায় হিজাব পড়ে পরীক্ষা দেয়ার অপরাধে এক ছাত্রীর খাতা ২০ মিনিট আটকে রাখেন দায়িত্বরত এক শিক্ষক। মুখ ও কান খোলা থাকা সত্ত্বেও ইংরেজি বিষয়ের প্রভাষক পলাশ কান্তি বিশ^াস হিজাব পড়ার অপরাধে অসৎ উদ্দেশ্যে এহেন কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই ছাত্রীর বড় ভাই সাদিউল হোসেন সোহাগ পরীক্ষা শেষে এর কারণ জানতে চাইলে পলাশ তার সাথেও অসৌজন্যমূলক আচরণ করে বলে জানা যায়। পরে ছাত্রীর পিতা আব্দুস সালাম কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের নিকট এর প্রতিকার চেয়ে অভিযোগ করেন।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা বলেন, আমি বিষয়টি সম্পর্কে কথা বলার জন্যে শিক্ষক পলাশকে বিকেলে আমার অফিসে ডেকে এনেছিলাম। পলাশ ওই ছাত্রীকে কানের উপর থেকে হিজাব সড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে বলে স্বীকার করেছে। তবে এ বিষয়ে ওই কক্ষে দায়িত্বরত অন্য শিক্ষকদের সাথে কথা বলে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কলেজের অধ্যক্ষ মোঃ ছানাউল্লাহ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি পলাশ কান্তি বিশ্বাসকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা বলেছি।
ওইছাত্রীর পিতা দৈনিক আল-রাজ ও দৈনিক শুভদিন পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বলেন, আমার মেয়ে তারাগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এইচএসসি টেস্ট পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান হয়েছে। সে নামাজ ও পর্দা মেইনটেন করে। তবে পরীক্ষার হলে হিজাব পড়লেও মুখ মন্ডল ও কান বাহিরে ছিল। ওই শিক্ষক এ অপরাধে সকাল সাড়ে ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত আমার মেয়ের খাতা নিয়ে আটকে রাখেন।
এ বিষয়ে শিক্ষক পলাশ বলেন, ওই ছাত্রীর কানে কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস আছে কিনা তা নিশ্চিত হতে তার কানের উপর থেকে হিজাব সড়াতে পরপর তিনবার নির্দেশ দেই। কিন্তু সে হিজাব খুলতে অস্বীকার করায় তার খাতা নিয়ে আটক করি। কিছুক্ষণ পরে সে কানের উপর থেকে হিজাব সড়ালে তাকে খাতা ফিরিয়ে দেই। খাতা আটক করার কোনো বিধান আছে কিনা তাও তার জানা নেই বলে তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫