Skip to content

জনগণের ক্ষতি হবে এমন কোনো কাজ আওয়ামী লীগ সরকার করেনি এবং করবে না: মেহের আফরোজ চুমকি

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, আওয়ামী লীগের মূল লক্ষ্য জনগণের সেবা করা। গ্রামকে শহরে সকল সুযোগ-সুবিধা পাওয়ার ব্যবস্থা করা। সবার সহযোগিতা ছাড়া বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব না। জনগণের ক্ষতি হবে এমন কোনো কাজ আওয়ামী লীগ সরকার করেনি এবং করবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। পরিকল্পনা মোতাবেক কালীগঞ্জ উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার কাজ চলছে। যারা উপজেলা পরিষদের দায়িত্ব নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন আমি বিশ্বাস করি, আগের তুলনায় তাদের কাজের গতি বৃদ্ধি পাবে। জনগণের সেবায় তারা সর্বদা নিজেদের নিয়োজিত রাখবেন। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।
কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও মো. শরিফুল ইসলাম তোরন, কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫