Skip to content

গাজীপুর মহানগর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতি নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ

মাহমুদা আফরোজ (লিজা)
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: হাসান উদ্দিন নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

২১ সদস্য বিশিষ্ঠ নির্বাহী কমিটিতে ১৮জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও বাকী ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটিতে আবুল ফজল মুন্সি চেয়ার প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে সভাপতি, মোস্তফা মিজি জগ প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, শামীম খাঁন ভান্ডারী হাম্ভলদিস্তা প্রতীকে ৭৯ ভোট পেয়ে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলো- সি.সহ-সভাপতি মোশারফ হোসেন (বাবুল), সহ সভাপতি মো: খাইরুল ইসলাম, মো: আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আবু ছাঈদ মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মহসিন আহমদ ভূইয়া, কোষাধ্যক্ষ হাজ্বী মো: আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক মো: আবুল কাশেম, সদস্য ইমরান হোসেন, খোরশেদ আলম খোকন প্রমুখ।

মো: আব্দুল মোতালেব প্রিজাইডিং অফিসার ও মো: বদরুজ্জামান সহঃ প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫