ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মেসবাহউদ্দিন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাচন অফিসার জোবাইদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, উপজেলার জনপ্রতিনিধিসহ ৩০ জনের হাতে স্মার্ট কার্ড হস্তান্তর করা হয়। এই মাস থেকেই উপজেলার পৌর এলাকা ও ইউনিয়ন সমূহের ভোটারদের হাতে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানান পলাশ উপজেলা নির্বাচন অফিস।
