Skip to content

মুখোশ সিনেমার ভিলেন ইরেশ যাকের

বিনোদন ডেস্ক ॥
সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে ‘মুখোশ’ নামের সিনেমা। এটি পরিচালনা করবেন ইফতেখার শুভ। ছবির শিল্পী প্রায় চুড়ান্ত হয়েছে বলে জানালেন পরিচালক।

আজ শুক্রবার দুপুরে তিনি জানান, তার ‘মুখোশ’ সিনেমায় নেগেটিভ চরিত্রে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। এর আগে এই অভিনেতা ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘দেবী’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

সেইসঙ্গে ইফতেখার শুভ আরও জানান, তার সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা ফারুক আহমেদ।

ছবিতে ইরেশ যাকেরকে দেখা যাবে শাহ নেওয়াজ নামক একজন প্রভাবশালী প্রডিউসারের চরিত্রে। আর ফারুক আহমেদকে দেখা যাবে একজন পরিচালকের ভুমিকায়।

তবে ‘মুখোশ’ সিনেমার শিল্পী তালিকায় আরও একটা বিশেষ চমক অপেক্ষা করছে বলে খবর দিলেন নির্মাতা। যা শুটিংয়ের প্রথমদিন বা মহরতের দিন জানানো হবে।

ইফতেখার বলেন, ‘আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে শুরু হবে ‘মুখোশ’ সিনেমার শুটিং।সিলেট-সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হবে।’

‘মুখোশ’ সিনেমায় নায়িকা হিসেবে পুর্বেই পরিমনি ও নায়ক রোশান চুড়ান্ত হয়ে আছেন।

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের ‘মুখোশ’ সিনেমার পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনা করবেন ইফতেখার শুভ। ছবিটি তার লেখা ‘মুখোশ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫