Skip to content

নব্বই দশকের সাড়া জাগানো মডেল স্মৃতির বই প্রকাশ

বিনোদন ডেস্ক ॥
নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্মৃতি ফামি। বর্তমানে তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে আসেন। তাকে কাজ করতে দেখা যায় বিজ্ঞাপনে।

সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন জন্মদিনে নিজের লেখা প্রথম বই প্রকাশ করবেন। তিনি কথা রেখেছেন।

১০ অক্টোবর প্রকাশ করেছেন তার স্বপ্নের সেই বইটি। নাম ‘ভার্চুয়াল রিয়েলিটি’। বইটি স্থান পাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় পাঁচটি অনলাইন শপে। পাওয়া যাচ্ছে অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ন্যাশনাল লাইব্রেরি ও ব্রিটিশ গ্রন্থাগারেও।

এছাড়াও শীর্ষস্থানীয় অনলাইন শপ অ্যামাজনসহ বিশ্বের শতাধিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বইটি।

স্মৃতি ফামি বলেন, ‘বৈশ্বিক বাস্তবতায় সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য তৈরির বিষয়ে তিনি বইটি লিখেছেন। আর সেটি লেখার পেছনে রয়েছে ৯০ দশক থেকে ক্যামেরার সামনে তার কাজ করার অভিজ্ঞতা এবং এ বিষয়ে ১৬ বছরের উচ্চতর শিক্ষাজীবন।’

প্রসঙ্গত, ১৯৯২ সালে এপি কোল্ড ক্রিমের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন স্মৃতি ফামি। এরপর তাকে দেখা যায় আরও বেশ কিছু বিজ্ঞাপনে। যেগুলো তাকে আলোচনায় নিয়ে আসে।

১৯৯৯ সালে ফুজিয়ান ফ্রিজের বিজ্ঞাপন করে প্রশংসা পান স্মৃতি। মাঝে ভারতের ডাবরের বিজ্ঞাপনেও কাজ করেছেন। এটি নির্মাণ করেছিলেন ডিপেস ভাগট।

সবশেষে স্মৃতি ফামি অমিতাভ রেজা চৌধুরীর নিদের্শনায় গ্ল্যাক্সোস ডি-এর একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এতে তার সহশিল্পী ছিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫