Skip to content

বাগেরহাটে পিআইবি’র ৬ দিনব্যাপী প্রশিক্ষণ


নকিব সিরাজুল হক
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে রবিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ [পিআইবি} আয়োজিত ৬ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির পরিচালক অধ্যায়ন ও প্রশিক্ষণ মোহাম্মদ আফরাজুর রহমান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার। এই প্রশিক্ষণের সমন্নয়কারী পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রশিক্ষনার্থী শরনখোলার সাংবাদিক মোহাম্মদ আলী, মোল্লাহাটের সাংবাদিক মোহাম্মদ আলী মোহন। দুটি বিষয়ে ২ ব্যাচে বিভিন্ন গণমাধ্যমে বাগেরহাট জেলায় কর্মরত ৭০ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ১ মার্চ এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। মোবাইল বিষয়ক সাংবাদিকতার এই কোর্সটি শেষ হয় ৩ মার্চ। ১ম ব্যচের এ প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। ২য় ব্যাচের প্রশিক্ষণ ৪ মার্চ শুরু হয় এবং শেষ হয় ৬ মার্চ বিকালে। এ ব্যাচেও ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। ২য় ব্যাচে অনুসন্ধানমূলক রিপোটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ২য় ব্যাচে রিসোর্স পারসন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ইনভেস্টিগেশন জার্নালিজিমের প্রধান মোঃ বদরুদ্দোজা বাবু ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক। বাগেরহাট প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫