বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় অরবিন্দ কুমার শ্রীবাস্তু (৪১) নামের এক ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল সোয়া তিনটায় মোংলা উপজেলার আপাবাড়ি এলাকার নাছিরের বাড়ির রান্নাঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
অরবিন্দু কুমার শ্রীবাস্ত ভারতের রাজস্থান রাজ্যের লালন লালের পুত্র। তিনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ম্যাক প্রজেক্ট লি. এর হিসাব শাখার সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অরবিন্দ কুমার শ্রীবাস্তুসহ তার চার সহকর্মী নাছিরের বাড়িতে ভাড়া থাকতেন।
মোংলা থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস বলেন, নাছিরের রান্না ঘরের সানসেটের সাথে থাকা একটি রডের সাথে কাপড়ে বাঁধা অবস্থায় তার মরদেহ ঝুলছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায় নি। তবে গলায় ফাঁস দেওয়া ছিল।
মোংলায় ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আপডেট :March 6, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
