Skip to content

রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আবু কাওছার মিঠু
রূপপঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল ১৯ জুলাই শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো এলাকায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো উত্তরপাড়া গ্রামের নবী হোসেনের পুত্র নাজমুল হোসেন(২৭), নেহাল হোসেন(২৫) ও মনির হোসেনের ছেলের সিফাত মিয়া (২০)।
পুলিশ জানায়, যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশী অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩২৭ পিস ইয়াবা, তিনটি ট্যাটো, তিনটি চাপাতি, একটি ধারালো ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেন পালিয়ে যায় ।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসা চক্রের মূল হোতা নবী হোসেনকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫