Skip to content

নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

নেত্রকোনা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনা গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসে আয়োজনের জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, বকুলতলা, বিএডিসি মাঠ সংলগ্ন রাস্তার সহ বিভিন্ন কার্যালয়ের দেয়ালের এই প্রতিযোগিতায় উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
প্রতিযোগিতায় উপকারিগরি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি, প্রতিবাদী নানা ভাষা ও শিক্ষামূলক নানা উক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা।
এছাড়াও ছাত্র জনতার গণঅভ্যুত্থান শহীদদের স্মৃতি স্মরণে বিএডিসি মাঠে শহীদ পরিবারদের সাথে নিয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ রোপন করা হয়।
এই সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষার্থী, শহীদ পরিবার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫