Skip to content

চাটমোহরে মানব সেবা অভিযানের গাছ বিতরণ ও অনুদান প্রদান 

চলনবিল আঞ্চল প্রতিবেদক:

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে মানব সেবা অভিযানের উদ্যোগে গাছ বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সারওয়ার জাহান (বাবু)।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সহকারী প্রোগ্রামার আইসিটি অধিদপ্তর চাটমোহর ও গুনাইগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: আব্দুল্লাহ আল নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: গোলাম মওলা, গুনাইগাছা  ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো: মোতালেব হোসেন, ইউপি সদস্য আজাহার আলী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের ও সহকারী প্রকৌশলী মো: আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মধ্যে চিকিৎসা সহায়তা, সুদমুক্ত শিক্ষা ঋণ,  প্রতিবন্ধীদের জন্য সহায়তা এবং ভাতা প্রদান করা হয়। পাশাপাশি ১০০ জন উপকারভোগীর মধ্যে ১টি করে আমরুপালি ও ১টি করে থাইপেয়ারা জাতের চারা গাছ বিতরণ করা হয়।

মানব সেবা অভিযানের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত মোট ১৫ জনকে ৫৩ হাজার টাকার চিকিৎসা সহায়তা, ২১ জনকে ১ লাখ ২৬ হাজার টাকার সুদমুক্ত শিক্ষা ঋণ,  ১৬ জনকে ১ লাখ ৬০ হাজার টাকার সুদমুক্ত প্রতিবন্ধী ঋণ প্রদান করা হয়েছে। এছাড়া ৪৫০ জনকে ৯০০টি গাছ,  ৬জনকে  হুইলচেয়ার এবং ৩ জন অসহায় মানুষকে প্রতি তিন মাস অন্তর ২ হাজার ৪০০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই মানব সেবা অভিযানের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করবে এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫