দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটায় এরিয়া প্রোগ্রাম সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে উপজেলার সদর ইউনিয়নের ২টি স্কুলকে গ্রীন স্কুল ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় ভাতশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক আজগার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা ও টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে গ্রীন স্কুল হিসেবে ঘোষনা করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য জলিল, স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবুল হোসেন বকুল, স্কুলের শিক্ষক এসএম আব্দুল্লাহ, শিক্ষিকা শারমিন সুলতানা ও শিক্ষিকা সেলিমা পারভিন প্রমুখ।
সভায় ফলজ ও বনজ বৃক্ষ রোপন, বিভিন্ন প্রকারের শাক সবজি চাষসহ সবুজ প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ সাধনে প্রতিটি স্কুলকে গ্রীন স্কুল হিসেবে গড়ে তোলা এবং সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীরা যেন তাদের ভবিষ্যৎ সুন্দর করতে পারে সেই লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানানো হয়।
দেবহাটায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান কে গ্রীন স্কুল ঘোষনা
আপডেট :September 23, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
