সরকার জামাল
স্টাফ রিপোর্টারঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ঢাকা-০৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান এর সমর্থনে বংশাল থানা আয়োজিত গণসংযোগকালে এসব কথা বলেন।
০৭ অক্টোবর রোজ মঙ্গলবার বাদ জোহর আগামাসি লেন থেকে, শুরু হয়ে কয়েক হাজার নেতাকর্মী সাথে নিয়ে বংশাল থানার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।
গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি দলের কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। কিন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বার বার তারা ব্যর্থ হয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশী শক্তি ব্যবহার করেছে। আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন, আমরা কথা দিচ্ছি, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করবো।
মাওলানা লোকমান হোসেন জাফরী এ সময় ঢাকা-৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি, আলহাজ্ব আব্দুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
পথ সভায় আলহাজ্ব আব্দুর রহমান বলেন, আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-০৭ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, আমি ঢাকা-০৭ আসনের মানুষের খাদেম হতে চাই।
আমি ঢাকা-০৭ আসনের মানুষের খাদেম হতে চাইঃ আব্দুর রহমান
আপডেট :October 8, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
