Skip to content

জিয়াউর রহমানের আদর্শে কৃষি বিপ্লবের অঙ্গীকার— আলতাফ হোসেন চৌধুরী 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
শনিবার দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুমকি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বিপ্লবের মাধ্যমে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলেন। জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।” তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই জাতির মুক্তির সনদ। একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, সবাইকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ খান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫