Skip to content

সাগর-রুনি হত্যার বিচারসহ ২১ দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন 

কুমিল্লা প্রতিনিধিঃ
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সাগর—রুনি হত্যার ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি, তদন্তে বারবার সময় নেওয়া হয়েছে। তারা বলেন, সাংবাদিকরা যদি ন্যায়বিচার না পান, তবে সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়বে।
এসময় বক্তারা নবম ওয়েজ বোর্ডের বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য বেতন, চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন মির্জার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কাজী এনামুল হক ফারুক, জাহিদ হাসান, সাইয়িদ মাহামুদ পারভেজ, সাদিক মামুন, ইমতিয়াজ আহমেদ জিতু, শাহআলম সফি, আবদুল জলিল ও ওমর ফারুকী তাপসসহ অনেক সাংবাদিক নেতা।
বক্তারা বলেন, এই ২১ দফা দাবি শুধু সাংবাদিকদের নয় এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচারের পক্ষে সমগ্র সমাজের দাবি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫