Skip to content

কালিয়াকৈরে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর ফুটবল মাঠে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

রঘুনাথপুর ফুটবল মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।

টুর্নামেন্টের উদ্বোধন করেন শাহরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সামান উদ্দিন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মো. আমিনুল ইসলাম এবং পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মো. নাসির উদ্দিন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, টিপু, পারভেজ আহমেদ, রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলায় অংশ নেয় মধ্যপাড়া ইয়ংস্টার ক্লাব ও এ আর বি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

খেলায় নৈপুণ্য প্রদর্শনের জন্য এ আর বি ফুটবল একাদশের আকাশকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।

স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫