Skip to content

ব্রিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি
ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সচেতনতামূলক র‌্যালি এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্রির ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।

ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সকালে গাজীপুরস্থ ব্রির প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপস্থিত সকলের মাঝে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটির আহ্বায়ক ড. মো. গোলাম কিবরিয়া ভূঞাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ব্রির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ব্রিতে ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫