Skip to content

কাপাসিয়া কেআরএমএসসি শিক্ষা বৃত্তি ২০২৬ অনুষ্ঠিত

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ’ (কেআরএমএসসি) আয়োজিত শিক্ষা বৃত্তি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে বিদ্যালয়ে অত্যান্ত সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে এ পরীক্ষা সম্পন্ন করা হয়।

উপজেলার বিভিন্ন স্কুলের পঞ্চম ও অষ্টম শ্রেণির ৫’শ ১৮জন পরীক্ষার্থী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উপর একশত নাম্বারে দুই ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের জন্য রয়েছে ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ গ্রেড বৃত্তি এবং তাদের জন্য রয়েছে সনদপত্র, ক্রেস্ট ও আকর্ষণীয় নানা পুরস্কার।

আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় একযোগে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এর আগে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দানের শেষ সময় নির্ধারণ করেছিলেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তার জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলা ব্যাপী ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫’শ ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে পঞ্চম শ্রেণির ৩’শ ৬ জন এবং অষ্টম শ্রেণির ২’শ ১২ জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫